পাকিস্তানের পক্ষে ভুয়ো ভিডিও পোস্ট করে চরম বিপাকে পড়লেন রেলকর্মী ইমারুল শেখ ওরফে স্বপন শেখ (৫০)। পূর্ব বর্ধমানের আউসগ্ৰামের পিচকুড়ি গ্রামের বাসিন্দা এই ব্যক্তি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভুয়ো ভিডিও ও দেশবিরোধী পোস্ট দিয়ে শোরগোল ফেলে দিয়েছেন। পুলিশের হাতে রাতেই গ্রেফতার হন তিনি।
📲 কী ছিল সেই বিতর্কিত পোস্টে?
সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কণ্ঠস্বর নকল করে তৈরি একটি ভুয়ো ভিডিও শেয়ার করেন তিনি, যেখানে দাবি করা হয় —
“ভারতের প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণে পাকিস্তানের কাছে হাতজোড় করে ক্ষমা চাইলেন।“
এই পোস্টে ছিল পাকিস্তান ও বাংলাদেশের জাতীয় পতাকার ছবি এবং হাসির ইমোজি। বিষয়টি দ্রুত ভাইরাল হয়, এবং এলাকায় চরম চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
🛑 পোস্ট মুছলেও রেহাই মেলেনি
পোস্টটি করার পর কয়েকজন শুভাকাঙ্ক্ষী তাঁকে সতর্ক করে পোষ্টটি ডিলিট করতে বলেন, যা তিনি করেনও। কিন্তু ততক্ষণে সেই পোস্টের স্ক্রিনশট ভাইরাল হয়ে পড়ে সামাজিক মাধ্যমে।
এরপর বিকেলে গুসকরা ফাঁড়ির পুলিশ তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করে, এবং পরে রাতে তাকে গ্রেফতার করে দেশদ্রোহীতার অভিযোগে।
⚡ প্রসঙ্গত, কী ঘটেছে আগে?
সম্প্রতি পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর ভারত অপারেশন “সিঁদুর” চালিয়ে পাকিস্তানে পাল্টা প্রত্যাঘাত হানে। এর মাঝেই এমন ভুয়ো ভিডিও পোস্ট ভারতীয় সেনা ও সরকারের বিরুদ্ধে অপপ্রচার বলে মনে করছে প্রশাসন।
📢 প্রশাসনের কড়া বার্তা:
পুলিশ সূত্রে জানানো হয়েছে,
“সোশ্যাল মিডিয়ায় মিথ্যা তথ্য ও ভুয়ো ভিডিও ছড়ালে কড়া ব্যবস্থা নেওয়া হবে। বিশেষত সেনা অভিযান বা জাতীয় নিরাপত্তা নিয়ে মিথ্যা তথ্য রীতিমতো ফৌজদারি অপরাধ।”













