বর্ষার আগেই তৎপর প্রশাসন! জলনিকাশী ব্যবস্থা খতিয়ে দেখলেন বিধায়ক কৃষ্ণেন্দু মুখার্জি

single balaji

আসানসোল: বর্ষা আসার আগেই জলজট সমস্যার সমাধানে জোর তৎপরতা শুরু করেছে প্রশাসন। আসানসোল উত্তর বিধানসভার বিধায়ক কৃষ্ণেন্দু মুখার্জি মঙ্গলবার সন্ধ্যায় সেনরেল রোডের চরমাথা ব্রিজ সংলগ্ন এলাকায় ড্রেনেজ ও জলনিকাশী ব্যবস্থার খতিয়ে দেখলেন।

এই পরিদর্শনে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন আসানসোল পুরনিগমের একাধিক আধিকারিক। এলাকায় দীর্ঘদিনের জলজট সমস্যার কথা মাথায় রেখে বিধায়ক নিজেই পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং দ্রুত সমাধানের জন্য প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশ দেন।

পরিদর্শন চলাকালীন তিনি বলেন, বর্ষা শুরু হওয়ার আগেই শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় জলনিকাশী ব্যবস্থার উন্নতি নিশ্চিত করতে একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে। বিশেষ করে চরমাথা ব্রিজ সংলগ্ন এই এলাকায় বৃষ্টির সময় প্রায়ই জল জমে যায়, যার ফলে যান চলাচল ব্যাহত হয় এবং সাধারণ মানুষের ভোগান্তি চরমে পৌঁছায়।

স্থানীয়দের অভিযোগ, সামান্য বৃষ্টিতেই রাস্তা জলমগ্ন হয়ে পড়ে, ফলে স্কুল-কলেজগামী পড়ুয়া থেকে শুরু করে অফিসযাত্রী—সকলকেই সমস্যার মুখে পড়তে হয়। ব্যবসায়ীরাও ক্ষতির সম্মুখীন হন।

WhatsApp Image 2026 05 31 at 16.13.03

এই পরিস্থিতি বদলাতে প্রশাসন এবার আগেভাগেই ব্যবস্থা নিচ্ছে। বিধায়ক কৃষ্ণেন্দু মুখার্জি স্পষ্ট জানিয়েছেন, সংশ্লিষ্ট সমস্ত দফতরকে সতর্ক থাকতে এবং দ্রুত কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। ড্রেন পরিষ্কার, নালা সংস্কার এবং জলনিকাশী ব্যবস্থার আধুনিকীকরণের উপর বিশেষ জোর দেওয়া হচ্ছে।

সূত্রের খবর, আগামী দিনে আসানসোলের আরও জলজটপ্রবণ এলাকায় এই ধরনের পরিদর্শন চলবে। পাশাপাশি, নিকাশি ব্যবস্থায় বাধা সৃষ্টি করছে এমন অবৈধ দখলদারি সরাতেও প্রশাসন কড়া পদক্ষেপ নিতে পারে।

প্রশাসনের লক্ষ্য, এবারের বর্ষায় যাতে শহরবাসীকে জলজটের দুর্ভোগ পোহাতে না হয় এবং স্বাভাবিক জনজীবন বজায় থাকে।

এখন দেখার বিষয়, এই আগাম প্রস্তুতি কতটা কার্যকর হয়। তবে প্রশাসনের সক্রিয়তায় আপাতত স্বস্তির হাওয়া বইতে শুরু করেছে আসানসোলে।

ezgif 22b6a523914e707e 300x300 1
ghanty

Leave a comment