অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার প্রতিবাদে আসানসোলে তৃণমূলের বিক্ষোভ

single balaji

আসানসোল, পশ্চিম বর্ধমান: তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার প্রতিবাদে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আসানসোলে জোরালো বিক্ষোভ কর্মসূচি পালিত হল। “বিজেপি সরকার জবাব দাও” স্লোগানকে সামনে রেখে শহরের আদালত সংলগ্ন ঘড়ি মোড়ে গান্ধী মূর্তির পাদদেশে ধর্না ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়।

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী, প্রাক্তন বিধায়ক হরিরাম সিং ও বিধান উপাধ্যায় সহ একাধিক নেতা, কর্মী ও সমর্থক। কর্মসূচিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার তীব্র প্রতিবাদ জানানো হয় এবং বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা এলাকা।

WhatsApp Image 2026 05 31 at 16.13.03

সভায় বক্তব্য রাখতে গিয়ে নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, এই ধরনের হামলা গণতন্ত্রের পরিপন্থী এবং তৃণমূল কংগ্রেস কোনওভাবেই তা মেনে নেবে না। তিনি আরও বলেন, জেলার প্রতিটি কর্মী এই ঘটনার প্রতিবাদে সোচ্চার এবং ভবিষ্যতেও আন্দোলন জারি থাকবে।

প্রতিবাদ মঞ্চ থেকে হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও কঠোর শাস্তির দাবি জানানো হয়। পাশাপাশি কেন্দ্র সরকার ও বিরোধী রাজনৈতিক শক্তির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানানো হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, এই ঘটনার পর জেলাজুড়ে রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি পেয়েছে এবং আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে তৃণমূল নেতৃত্ব।

অন্যদিকে, কর্মসূচি চলাকালীন আইনশৃঙ্খলা বজায় রাখতে পুলিশ প্রশাসন ছিল তৎপর। কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও এই ঘটনাকে ঘিরে রাজ্যের রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে।

ezgif 22b6a523914e707e 300x300 1
ghanty

Leave a comment