তিলকা মানঝির জন্মজয়ন্তীতে আসানসোলে সমাজসেবা, আদিবাসীদের হাতে এক বস্তা করে চাল

single balaji

আসানসোল: ভারতের স্বাধীনতা সংগ্রামের অমর শহিদ তিলকা মানঝির জন্মজয়ন্তী উপলক্ষে আসানসোলে আয়োজিত হল বিশেষ মাল্যদান ও সমাজসেবামূলক কর্মসূচি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝাড়খণ্ডের দুমকার এস.পি. কলেজের ড. নির্মল মুর্মু, পাকুড়ের সমাজকর্মী পঞ্চানন ঠাকুর এবং ঝাড়খণ্ডের সমাজকর্মী গামালিয়াল হেমব্রম। তাঁদের বক্তব্যে উঠে আসে তিলকা মানঝির সংগ্রামী জীবন ও আত্মত্যাগের কথা।

অনুষ্ঠানে সমাজসেবী কৃষ্ণা প্রসাদ বলেন, তিলকা মুর্মুর জন্মজয়ন্তীতে তাঁর ছবিতে মাল্যদান করে শ্রদ্ধা জানানোর পাশাপাশি উপস্থিত আদিবাসী পরিবারগুলির হাতে এক বস্তা করে চাল তুলে দেওয়া হয়েছে। তিনি জানান, এই উদ্যোগ সমাজের প্রতি দায়বদ্ধতা ও মানবিকতার প্রতীক। দরিদ্র ও প্রয়োজনমতো মানুষের পাশে দাঁড়ানোই এই কর্মসূচির মূল উদ্দেশ্য।

কৃষ্ণা প্রসাদ আরও বলেন, সমাজের উন্নয়ন ও আদিবাসী সম্প্রদায়ের অধিকার রক্ষায় সকলে মিলে কাজ করার অঙ্গীকার নেওয়া হয়েছে। পাশাপাশি তিনি এ বার পশ্চিমবঙ্গে পরিবর্তনের হাওয়া আনার সংকল্পের কথাও উল্লেখ করেন, যা অনুষ্ঠানে উপস্থিতদের মধ্যে আলোচনার বিষয় হয়ে ওঠে।

অনুষ্ঠানে বিপুল সংখ্যক আদিবাসী মানুষ অংশ নেন। শহিদ তিলকা মানঝির প্রতি শ্রদ্ধা জানিয়ে ঐক্য ও সামাজিক সংহতির বার্তা দেওয়া হয়। সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে তাঁর সংগ্রামের ইতিহাসও স্মরণ করা হয়।

এই আয়োজন কেবল একজন স্বাধীনতা সংগ্রামীকে শ্রদ্ধা জানানোর মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, বরং সমাজসেবা ও একতার শক্তিশালী বার্তাও তুলে ধরেছে।

ghanty

Leave a comment