গ্রাম জুড়ে বিক্ষোভ, অভিযুক্তদের বাড়িতে হামলা, পুলিশের বিশাল বাহিনী মোতায়েন

single balaji

📍রাণীগঞ্জ, পশ্চিম বর্ধমান:
শনিবার রাণীগঞ্জ থানার অন্তর্গত বাকতরনগর এলাকায় দুই যুবকের ঝগড়া রূপ নেয় ভয়ঙ্কর সংঘর্ষে, যার জেরে ৩২ বছর বয়সী অমিত বাউরি গুরুতর জখম হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়, কিন্তু শনিবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

😡 গ্রামবাসীদের ক্ষোভে ফুঁসে উঠল এলাকা:

অমিতের মৃত্যুসংবাদ পৌঁছতেই গোটা গ্রামে রাগের আগুন ছড়িয়ে পড়ে। বিক্ষুব্ধ গ্রামবাসীরা অভিযুক্ত পরিমল বাউরি ও কমল বাউরির বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে।

দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রণীগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায় এবং এলাকাজুড়ে শান্তি বজায় রাখতে মোতায়েন করা হয় পুলিশ ফোর্স।

🧕 পরিবারের অভিযোগ:

অমিত বাউরির দিদি বলেন —

“বৃহস্পতিবার আমার ভাই সারদার বাড়ি গিয়েছিল। সেখানেই পরিমল আর কমল ওকে বেধড়ক মারধর করে। আমার ভাইকে খুন করা হয়েছে। ওর একটি ছোট বাচ্চা রয়েছে। এখন ওকে দেখবে কে?”

তিনি আরও দাবি করেন—

“প্রশাসনের কাছে আমি অনুরোধ করছি, খুনিদের কঠোরতম শাস্তি দেওয়া হোক।”

👮 পুলিশি তদন্ত ও গ্রেফতার:

অপরাধের ঘটনায় এক যুবককে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, বাকিদের খোঁজে তল্লাশি চলছে এবং পুরো ঘটনার তদন্ত জোরকদমে চলছে। এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই পারিবারিক রেষারেষি চলছিল দুই পরিবারের মধ্যে। এই ঘটনার ফলে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে পুরো এলাকায়।
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে দ্রুত পিস কমিটির বৈঠক ডাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ghanty

Leave a comment