ইস্কো গেট ঘিরে কংগ্রেসের ‘হল্লা বল’, তৃণমূল বলল — “এটা নিছক নাটক!”

single balaji

আসানসোল ||
সোমবার সকালে আসানসোলের ইস্কো গেট চত্বরে স্থানীয় বেকার যুবকদের চাকরির দাবিতে প্রবীণ কংগ্রেস নেতা প্রসেনজিৎ পুইতুন্ডি, এস এম মুস্তাফা ও সাহ আলম খান-এর নেতৃত্বে কংগ্রেসের তরফে এক জোরদার ‘হল্লা বল’ আন্দোলন হয়।

নেতাদের অভিযোগ, ইস্কোর সম্প্রসারণ প্রকল্পে বহিরাগত দালালদের মাধ্যমে চাকরি দেওয়া হচ্ছে, অথচ স্থানীয় ছেলেরা বছরের পর বছর বেকার অবস্থায় দিন কাটাচ্ছে।

“এবার এই দালালতন্ত্র বন্ধ করতে হবে। স্থানীয়দের অগ্রাধিকার দিয়ে সরাসরি চাকরি দিতে হবে,”
— মন্তব্য করেন প্রসেনজিৎ পুইতুন্ডি।

🎭 তৃণমূলের পালটা — “এটা কংগ্রেসের ভোটের আগের নাটক!”

তৃণমূল কংগ্রেসের ওয়ার্ড কাউন্সিলর অশোক রুদ্র কংগ্রেসের এই আন্দোলনকে “রাজনৈতিক নাটক” বলে কটাক্ষ করেন।
তিনি বলেন,

“কংগ্রেস এতদিন ঘুমিয়ে ছিল? আগে তো ওদের ইউনিয়ন INTUC আর CITU-র মাধ্যমে শত শত বহিরাগতকে নিয়োগ করেছিল। আজ যখন মানুষের কাছে সত্যি বেরিয়ে এসেছে, তখন কংগ্রেস বেকারত্ব নিয়ে রাজনীতি করছে।”

তিনি আরও বলেন, “আজকের যুব সমাজ আর গুজব বা মিথ্যা প্রতিশ্রুতিতে ভুলছে না। তারা নিজের অধিকারের জন্য নিজেরাই লড়াই করছে।”

📌 জনগণের মূল দাবিগুলি:

  • ইস্কোর সম্প্রসারণে স্থানীয়দের চাকরিতে অগ্রাধিকার
  • দালাল নিয়ন্ত্রিত নিয়োগ প্রক্রিয়ার অবসান
  • নিরপেক্ষ ও স্বচ্ছ নিয়োগ ব্যবস্থা
  • রাজনৈতিক দোষারোপ নয়, বাস্তব সমাধান চাই
ghanty

Leave a comment