দুর্গাপুর:
দুর্গাপুর কোক ওভেন থানার পুলিশ বড়সড় গাঁজা পাচার চক্রের পর্দাফাঁস করল। ৩৭ কেজি ৬৫০ গ্রাম গাঁজা সহ চারজন মহিলা ও একজন পুরুষকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় পুলিশি মহলে চাঞ্চল্য ছড়িয়েছে।
🚨 ওড়িশা থেকে ধানবাদ হয়ে দুর্গাপুর— পাচারের সুপরিকল্পিত রুট!
সূত্র অনুযায়ী, ধৃত পাচারকারীরা ওড়িশার পালঙ্কি থেকে ট্রেনে করে ধানবাদ এবং সেখান থেকে দুর্গাপুর পৌঁছয়। উদ্দেশ্য ছিল— দুর্গাপুর বাসস্ট্যান্ড থেকে নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার আগে গাঁজা সরবরাহ করা।
গতকাল সন্ধ্যায় দুর্গাপুর বাসস্ট্যান্ড থেকে চার মহিলা ও এক যুবককে গাঁজার প্যাকেট সহ হাতেনাতে গ্রেফতার করে কোক-ওভেন থানার পুলিশ।

🏠 নদিয়ার বাসিন্দা পাচারকারীরা!
পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত পাচারকারীরা প্রত্যেকে নদীয়া জেলার বাসিন্দা। গাঁজার প্যাকেটগুলি ট্রলির মধ্যে ও অন্যান্য ব্যাগে করে চালানো হচ্ছিল, যাতে সাধারণ যাত্রীদের সন্দেহ না হয়।
⚖️ আদালতে তোলা, পুলিশের হেফাজতের আবেদন
আজ সকালে ধৃতদের আসানসোল আদালতে তোলা হয়, সাত দিনের পুলিশি হেফাজত চেয়ে আবেদন করেছে পুলিশ। তদন্তকারীদের দাবি, এই চক্রে আরও অনেকে জড়িত থাকতে পারে, এবং তাদের খোঁজে অভিযান চলছে।
🧠 পুলিশি গোয়েন্দাগিরির সাফল্য
এক অফিসার জানান, “দীর্ঘদিন ধরেই আমাদের কাছে তথ্য ছিল যে পশ্চিমবঙ্গ-ঝাড়খণ্ড-ওড়িশা সীমান্ত দিয়ে গাঁজা পাচার চলছে। অবশেষে আমরা এই মাদকের রুটকে ধরতে পেরেছি।”










