📍 বারুইপুরে কাশ্মীরিদের সন্দেহজনক গতিবিধির অভিযোগ সুজনেন্দু অধিকারীর, পুলিশ বলছে ‘ভুয়ো খবর’
বারুইপুর: পহেলগাঁও জঙ্গি হামলার পরে রাজ্য রাজনীতিতে আবারও উত্তেজনা ছড়ায় বিজেপি বিধায়ক ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর একটি পোস্টকে ঘিরে। তিনি দাবি করেন, দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে দু’জন কাশ্মীরি ‘সন্দেহজনক কাজকর্ম’ করছেন। এমনকি তাদের ফ্ল্যাটের ছাদে একটি বিশেষ ধরণের ওয়্যারলেস ডিভাইস বসানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
শুভেন্দু অধিকারীর এই দাবির পর বৃহস্পতিবার বারুইপুর জেলা পুলিশ এক বিবৃতি দিয়ে স্পষ্ট জানিয়ে দেয় যে এই অভিযোগ ভিত্তিহীন এবং মিথ্যা। পুলিশ জানায়, উক্ত দুই ব্যক্তি মধ্যপ্রদেশের বাসিন্দা, একজন হিন্দু এবং একজন মুসলিম। তারা দু’জনেই পেশায় ইঞ্জিনিয়ার এবং পশ্চিমবঙ্গে মাছ চাষ ব্যবসার সম্ভাবনা খতিয়ে দেখতে এসেছেন।
🔍 পুলিশের বিবৃতি থেকে জানা যায়:
- উভয় ব্যক্তি তিন সপ্তাহ আগে বারুইপুরে একটি ভাড়া ফ্ল্যাটে উঠেছেন।
- ছাদে Jio Fiber নেটওয়ার্ক সংযোগের জন্য সাধারণ ডিভাইস লাগানো হয়েছে।
- তারা বিষ্ণুপুরে ৯ একর জমি লিজে নিয়ে মাছচাষের পরিকল্পনা করছেন।
- তাদের সমস্ত নথি ও পরিচয়পত্র যাচাই করে সত্যতা পাওয়া গেছে।
- “তারা কাশ্মীরি নন”— পুলিশ সুপার প্রকাশ চন্দ্র ধালি স্পষ্ট মন্তব্য।
পুলিশ আরও জানায়, “সোশ্যাল মিডিয়ায় এভাবে অপরিচিতদের বিরুদ্ধে ভুল ও উস্কানিমূলক তথ্য ছড়ানো আইনত দণ্ডনীয় অপরাধ।”
পাশাপাশি, ফ্ল্যাট মালিক কেন এখনও ভাড়ার চুক্তিপত্র তৈরি করেননি, তা নিয়েও তদন্ত চলছে বলে পুলিশ জানায়।










