দুর্গাপুর, ফরিদপুর ব্লক:
মাধ্যমিক পরীক্ষার কৃতিত্বের পর এবার উচ্চমাধ্যমিকেও বাজিমাত করল দুর্গাপুরের পানশিউলি হাইস্কুলের ছাত্রী শ্রীপর্ণা মন্ডল। বিজ্ঞান বিভাগে পড়ুয়া শ্রীপর্ণা এবারের উচ্চমাধ্যমিকে ৪৮৮ নম্বর পেয়ে রাজ্যের সম্ভাব্য প্রথম দশে স্থান পেয়েছে।
শুধু এবারে নয়, শ্রীপর্ণা ছোট থেকেই মেধাবী। স্কুলে সবসময় প্রথম হতো। মাধ্যমিক পরীক্ষায় জেলায় প্রথম ও রাজ্যে এক নম্বরের জন্য দশম স্থানে স্থান পায়নি, এমনটাই জানান শ্রীপর্ণার বাবা সৌম্য মন্ডল।
👨👩👧 পারিবারিক সংগ্রামের গল্পেও অনুপ্রেরণা
করোনা লকডাউনে চাকরি হারিয়ে বর্তমানে কৃষিকাজ করে সংসার চালাচ্ছেন সৌম্যবাবু। তবুও মেয়ের স্বপ্নপূরণে কোনও বাধা রাখেননি তিনি। “আমার মেয়ের স্বপ্ন ডাক্তার হওয়া, ও যেন ডাক্তার হয় — এটাই চাই,” বললেন তিনি।
শ্রীপর্ণার দাদা বর্তমানে পুরুলিয়ায় কম্পিউটার সায়েন্স নিয়ে বিটেক করছে। দুই ভাইবোনই পড়াশোনায় কৃতী। শ্রীপর্ণা জানিয়েছে, নিট ও জয়েন্ট সহ একাধিক প্রতিযোগিতামূলক পরীক্ষাও দিয়েছে এবং ফল আশানুরূপ হবে বলেই আশা।
📚 স্কুলের গর্ব শ্রীপর্ণা
স্কুলের প্রধান শিক্ষক মাধব চন্দ্র সাহা জানিয়েছেন, শ্রীপর্ণার বিষয় ছিল বাংলা, ইংরেজি, অঙ্ক, ফিজিক্স, কেমিস্ট্রি ও বায়োলজি। পরীক্ষার পরই ও জানিয়েছিল ভালো হবে — কথা রেখেছে সে।
🎤 শ্রীপর্ণা বললো:
“ভালো ফল আশা করেছিলাম, তবে রাজ্যের প্রথম দশে নাম থাকবে ভাবিনি।“













