দুর্গাপুরে কয়লা চুরিতে ব্যবহার শিশু, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১৫ বছরের কিশোরের মৃত্যু, শালবাগানে উত্তেজনা চরমে

single balaji

দুর্গাপুর, পশ্চিম বর্ধমান: দুর্গাপুরের কোক ওভেন থানার অন্তর্গত ডিপিএল এলাকার শালবাগান থেকে এক মর্মান্তিক এবং ন্যক্কারজনক ঘটনা সামনে এসেছে। অভিযোগ, এলাকার দরিদ্র শিশুদের মাত্র ২০-৩০ টাকার লোভ দেখিয়ে রেলওয়ে ওয়াগন থেকে কয়লা নামানোর কাজে লাগানো হচ্ছে। আর এই ভয়ঙ্কর অপরাধের বলি হল ১৫ বছর বয়সী এক কিশোর—সুরজিত রুইদাস।

লোভের ফাঁদে প্রাণ হারালো শিশু

গত রবিবার শালবাগানের বাসিন্দা সুরজিতকে কয়েকজন অজ্ঞাত ব্যক্তি ডেকে নিয়ে যায়, তারপর থেকেই সে নিখোঁজ ছিল। পরিবারের সদস্যদের অভিযোগ, তাকে কয়লা নামাতে নিয়ে যাওয়া হয়েছিল এবং সেই সময়ই সে রেলের বিদ্যুতের তারের সংস্পর্শে এসে প্রাণ হারায়।

সোমবার গভীর রাতে খবর আসে—সুরজিতের দেহ কলকাতার বালিগঞ্জে এক রেলওয়ে ওয়াগনে পাওয়া গেছে। এরপর গোটা শালবাগানজুড়ে নেমে আসে শোক ও ক্ষোভ।

🔥 প্রতিবাদে ফেটে পড়ল জনতা

খবর ছড়াতেই এলাকাবাসীরা একাধিক বাড়িকে ঘিরে বিক্ষোভ দেখায় এবং এক বাড়ির দরজা ভাঙার চেষ্টা করে। স্থানীয়দের অভিযোগ, সুরজিত নিখোঁজ হওয়ার পর তারা কোক ওভেন থানায় অভিযোগ জানাতে গিয়েছিল, কিন্তু পুলিশ কোনো সাহায্য করেনি।

তাদের দাবি, এই অবৈধ কয়লা চুরির র‍্যাকেট শাসক দলের প্রভাবশালীদের আশ্রয়ে চলছে। আর এই চক্রে সবচেয়ে বেশি শোষিত হচ্ছে দরিদ্র ঘরের কিশোররা।

🛤️ দুর্গাপুর স্টেশনের গা ঘেঁষে মৃত্যুপুরী

শালবাগান এলাকা দুর্গাপুর রেল স্টেশনের প্রবেশ ও নির্গমন গেটের খুব কাছেই। এখানে সিগনাল না পেলে মালগাড়ি থেমে যায়, আর তখনই শুরু হয় অবৈধভাবে কয়লা চুরির কাজ। এই ফাঁকে কিছু অপরাধী গরীব কিশোরদের অল্প টাকায় কাজে লাগায়, যার ফল হলো এই ভয়ঙ্কর মৃত্যু।

📣 দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ও নিরপেক্ষ তদন্তের দাবি

সুরজিতের মৃত্যুর পরে এলাকার মানুষ নিরপেক্ষ তদন্ত ও দোষীদের শাস্তির দাবিতে সরব হয়েছেন। তাঁরা স্পষ্ট বলেছেন, এ ঘটনার পিছনে যে-ই থাকুক, তাকে আইনের আওতায় আনতেই হবে।

ghanty

Leave a comment