সকালে হাতে ডুগডুগি নিয়ে হাজির দিলীপ ঘোষ, বললেন – “কার বাজবে, সে বুঝে নেবে!”

single balaji

দুর্গাপুর: রাজ্য রাজনীতির চেনা মুখ বিজেপি নেতা দিলীপ ঘোষ আবারও তাঁর ব্যতিক্রমী স্টাইলে শিরোনামে। বুধবার সকালে তিনি দুর্গাপুরের চণ্ডীদাস বাজারে প্রাতঃভ্রমণে বের হন এবং হাতে একটি ডুগডুগি নিয়ে চেয়ারে বসে চা-এর আড্ডায় মেতে ওঠেন সাধারণ মানুষের সঙ্গে।

পাশ থেকে সাংবাদিকরা জিজ্ঞেস করেন, “এই ডুগডুগি কার জন্য?”
তাতে দিলীপ ঘোষের তাৎক্ষণিক উত্তর –
👉 “কার বাজবে, সে বুঝে নেবে!”

এই বক্তব্যেই যেন রাজ্য রাজনীতির অনেক প্রশ্নের উত্তর রেখে গেলেন তিনি।

🔥 শ্রমিক ভট্টাচার্য প্রসঙ্গে বক্তব্য

শ্রমিক ভট্টাচার্যকে রাজ্য সভাপতি করার জল্পনা নিয়ে প্রশ্ন করা হলে দিলীপ ঘোষ বলেন,
🗣️ “শ্রমিক একজন অভিজ্ঞ নেতা। দল যা দায়িত্ব দেবে, তিনি তা দক্ষতার সঙ্গে পালন করবেন।”

নিজেকে নিয়ে তিনি স্পষ্ট জানিয়ে দেন –
“আমি কোনো পদ পাওয়ার দৌড়ে থাকি না। সকাল থেকে দৌড়াই ঠিকই, কিন্তু সেটা পদ পাওয়ার জন্য নয়!”

🎯 আবারও ‘ঘোষ স্টাইল’ ভাইরাল

রাজ্যের রাজনীতিতে দিলীপ ঘোষের মন্তব্য ও কৌশল বরাবরই আলাদা নজর কেড়েছে। কখনো খালি পায়ে হাঁটা, কখনো ব্যঙ্গাত্মক মন্তব্য, আর এবার ডুগডুগি হাতে রাজনীতির ইঙ্গিত – তাঁর প্রতিটি মুভ যেন সোশ্যাল মিডিয়ার হট টপিক।

ghanty

Leave a comment