আসানসোলে জল সংকট নিয়ে মুখ খুলতেই ষড়যন্ত্রমূলক গ্রেফতার! AIMIM নেতার বিস্ফোরক অভিযোগ

single balaji

আসানসোল | নিজস্ব প্রতিনিধি
পশ্চিম বর্ধমান জেলার AIMIM নেতা দানিশ আজিজ তীব্র ভাষায় নিন্দা জানালেন আসানসোল রেলওয়ে ক্রসিং এলাকার বাসিন্দা নেয়াজ আহমেদ-এর গ্রেফতার নিয়ে।
দানিশ আজিজ এই গ্রেফতারকে “সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ষড়যন্ত্র” বলে উল্লেখ করেন এবং দাবি করেন যে, নেয়াজ আহমেদ এলাকার জলসংকট নিয়ে আওয়াজ তোলায় তাকে টার্গেট করা হয়েছে।

🔍 অভিযোগ: মিথ্যা প্রতারণা মামলায় ফাঁসানো হয়েছে

দানিশ আজিজ বলেন,

নেয়াজ আহমেদ-এর বিরুদ্ধে যে প্রতারণার মামলা করা হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা। এটা মূলত একটা রাজনৈতিক চাপ তৈরির কৌশল যাতে এলাকার জনস্বার্থে কেউ কথা না বলে।

তিনি দাবি করেন, স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি ও পুলিশের যৌথ ষড়যন্ত্রের শিকার হয়েছেন নেয়াজ। জল সংকটের ইস্যুতে সোচ্চার হওয়াতেই এই গ্রেফতার।

✊ প্রশাসনের কাছে AIMIM নেতার দাবি

AIMIM নেতা দানিশ আজিজ প্রশাসনের উদ্দেশ্যে বলেন,

আমরা এই গ্রেফতারের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে নেয়াজ আহমেদকে মুক্তি দিতে হবে এবং গোটা ঘটনার নিরপেক্ষ তদন্ত করতে হবে।

তিনি হুঁশিয়ারি দেন, যদি এই অন্যায় বন্ধ না হয়, তাহলে দল বৃহত্তর আন্দোলনের পথে যাবে।

  • নেয়াজ আহমেদ দীর্ঘদিন ধরে আসানসোল রেলওয়ে ক্রসিং এলাকায় পানীয় জল সমস্যার বিরুদ্ধে আন্দোলন করে আসছিলেন।
  • স্থানীয়দের অভিযোগ, বারবার প্রশাসনের দরজায় গিয়ে সাড়া না পেয়ে গণআন্দোলন গড়ে তুলেছিলেন তিনি।
  • জল সরবরাহ ব্যবস্থা নিয়ে অস্বস্তিকর প্রশ্ন তোলার কারণেই তাঁকে নিশানা করা হয়েছে বলে মনে করা হচ্ছে।
ghanty

Leave a comment