আসানসোল : আসানসোল পৌর নিগমের বোরো নম্বর ৩ অফিস আজ উত্তপ্ত হয়ে উঠল ভারতের কমিউনিস্ট পার্টির (CPI) বিক্ষোভে। রেললাইন পারের এলাকাগুলিতে পানীয় জল, রাস্তাঘাট ও অন্যান্য ন্যূনতম পরিষেবার চরম অভাব নিয়ে তারা সরব হন।
বিক্ষোভকারীদের দাবি, বহু এলাকায় পানির চরম সংকট, বেহাল রাস্তা ও নালার সঠিক নিষ্কাশন না-থাকায় জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে, দলের পক্ষ থেকে বোরো ৩ অফিসে একটি স্মারকলিপি পেশ করা হয়।

বোরো প্রেসিডেন্টের আশ্বাস, দ্রুত ব্যবস্থা নেওয়া হবে
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বোরো প্রেসিডেন্ট উৎকল সি, যিনি আন্দোলনকারীদের আশ্বস্ত করে বলেন— “আপনাদের দাবিগুলি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। পৌর নিগম জনগণের পাশে আছে।“










