রাতের অন্ধকারে সিআইএসএফের অভিযান, ২৪ মেট্রিক টন অবৈধ কয়লাসহ ট্রাক আটক

single balaji

আসানসোল | পশ্চিম বর্ধমান

আসানসোল শিল্পাঞ্চলে ফের অবৈধ কয়লা পাচারের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল সিআইএসএফ৮ ফেব্রুয়ারি ২০২৬, রাত প্রায় ১১টা ৩০ মিনিটে, সিআইএসএফের এসআরপি টিম ও কেএনটি টিম যৌথভাবে বোগরা চাট্টি গ্রাম (এনএইচ-১৯) এলাকায় অভিযান চালায়। সেই অভিযানে একটি ট্রাক (নিবন্ধন নম্বর WB-37E-3454) আটক করা হয়, যাতে প্রায় ২৪ মেট্রিক টন অবৈধ কয়লা বহন করা হচ্ছিল। ট্রাকটির কাছে কোনও বৈধ নথি পাওয়া যায়নি।

আটক করা ট্রাক ও কয়লাটি পরবর্তী আইনগত পদক্ষেপের জন্য শ্রীপুর ফাঁড়ি থানার হাতে তুলে দেওয়া হয়েছে।

অবৈধ কয়লা কারবার নিয়ে রাজনৈতিক চাপ বাড়ছে

এই ঘটনার পরেই রাজ্য রাজনীতিতে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য নেতা কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় অভিযোগ করে বলেন, “আসানসোল শিল্পাঞ্চলে পুলিশের মদতেই অবৈধ কয়লার ব্যবসা রমরমিয়ে চলছে।”
তিনি আরও বলেন, “শুধু একজন নয়, প্রতিটি থানার ওসি-র তদন্ত হওয়া উচিত। কয়লা ও বালির অবৈধ কারবার মাফিয়াদের সঙ্গে যোগসাজশ করেই চালানো হচ্ছে।”

কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের দাবি, একটি মাত্র গাড়ি ধরলে সমস্যার সমাধান হবে না। তাঁর অভিযোগ, যখনই সিআইএসএফ এই অবৈধ চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে যায়, তখন পুলিশ প্রশাসনের পক্ষ থেকে প্রত্যাশিত সহযোগিতা মেলে না

পুরনো সমস্যা, নতুন প্রশ্ন

উল্লেখ্য, আসানসোল ও পার্শ্ববর্তী এলাকায় অবৈধ কয়লা খনন ও পাচার দীর্ঘদিন ধরেই একটি বড় সমস্যা। মাঝেমধ্যে অভিযান ও গ্রেপ্তারের খবর সামনে এলেও, পুরো চক্র ভাঙতে প্রশাসনিক সদিচ্ছা ও সমন্বয়ের অভাব নিয়ে বারবার প্রশ্ন উঠছে। এই ঘটনায় ফের একবার সেই বিতর্ক নতুন করে মাথাচাড়া দিল।

ghanty

Leave a comment