ডেস্কের নিচে, বেসমেন্টে আশ্রয় — যুদ্ধ পরিস্থিতির মক ড্রিল চিত্তরঞ্জনে

single balaji

📍 চিত্তরঞ্জনে দেশবন্ধু বিদ্যালয়ে সাইরেন বাজিয়ে যুদ্ধকালীন ড্রিল, পড়ুয়াদের শেখানো হল আত্মরক্ষার উপায়

চিত্তরঞ্জন, পশ্চিম বর্ধমান:
ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা ও সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতির আবহে সাধারণ জনগণ এবং স্কুলপড়ুয়া ছাত্রদের প্রস্তুত করতে সিভিল ডিফেন্সের তরফ থেকে এক অভিনব কর্মশালা আয়োজিত হল চিত্তরঞ্জনের দেশবন্ধু বালক বিদ্যালয়ে

🧑‍🏫 প্রশিক্ষণ দিলেন যুদ্ধকালীন বিশেষজ্ঞ আধিকারিকরা

এই কর্মশালায় ছাত্রদের হাতে-কলমে শেখানো হয়:

  • সাইরেন বাজলে সব আলো নিভিয়ে দিতে হবে
  • বড় ভবনের বেসমেন্টে আশ্রয় নিতে হবে
  • স্কুলে থাকলে ডেস্কের নিচে গিয়ে বসতে হবে
  • রাস্তায় থাকলে কাছাকাছি ভবনের নিচে আশ্রয় নিতে হবে

সিভিল ডিফেন্স অফিসাররা জানান,

“যুদ্ধ হলে প্রথম কিছু সেকেন্ড জীবন বাঁচানোর জন্য খুব গুরুত্বপূর্ণ।”

🎯 সাইরেনের অর্থ বোঝানো হল — কখন পালাবেন, কখন লুকাবেন!

ছাত্রদের বোঝানো হয়,

  • একটি লম্বা সাইরেন মানে আশ্রয় নেওয়ার সংকেত
  • তিনটি সংক্ষিপ্ত সাইরেন মানে সতর্কতা
  • নির্দিষ্ট সংকেত দিলে অবস্থান পরিবর্তন করতে হবে

🏫 ডিবি গার্লস, ইংলিশ মিডিয়াম স্কুলেও মক ড্রিল

দেশবন্ধু বালক বিদ্যালয়ের পাশাপাশি ডিবি গার্লস ও ইংলিশ মিডিয়াম স্কুলেও মক ড্রিল হয়।
ছাত্ররা আগ্রহ সহকারে সব নিয়ম শোনে ও বিভিন্ন প্রশ্ন করে, যা আধিকারিকরা ধৈর্যসহকারে উত্তর দেন।

🎤 প্রধান শিক্ষক বৈদ্যনাথ ওরাং বললেন:

যুদ্ধ হোক বা না হোক, ছাত্রদের সচেতনতা থাকাটা জরুরি। সিভিল ডিফেন্সের এই প্রয়াস প্রশংসনীয়।

ghanty

Leave a comment