২৬ হাজার শিক্ষক বরখাস্তে বিজেপির ধিক্কার মিছিল, মমতার পদত্যাগ দাবি

single balaji

আসানসোল, পশ্চিমবঙ্গ | ৪ এপ্রিল, ২০২৫: পশ্চিমবঙ্গের রাজনীতি ফের তীব্র উত্তেজনার মুখে, কারণ সুপ্রিম কোর্ট ২৬,০০০ শিক্ষকের নিয়োগ বাতিল করেছে। এই সিদ্ধান্তের বিরুদ্ধে বিজেপি তীব্র প্রতিবাদে সরব হয়েছে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করেছে

শুক্রবার আসানসোলে বিজেপি গোরাই রোডের সুকান্ত ময়দানের কাছে ডিআই অফিস ঘেরাও করে বিশাল বিক্ষোভ করে। বিজেপি কর্মীরা রাজ্য সরকারের বিরুদ্ধে জোরালো স্লোগান তোলে, “মমতা সরকার হঠাও”, “শিক্ষা দুর্নীতির বিচার চাই”, এমন নানা শ্লোগানে আকাশ-বাতাস কাঁপিয়ে তোলে।

di ofc obhijan 3

নির্বাচন নয়, এবার রাস্তায় রণনীতি: বিজেপির অভিযোগ, চাকরি বিক্রি হয়েছে টাকার বিনিময়ে

বিজেপি নেতৃত্বের অভিযোগ— এই শিক্ষকদের নিয়োগে ভয়ঙ্কর দুর্নীতি হয়েছে এবং যোগ্য প্রার্থীদের বঞ্চিত করা হয়েছে। কোটি টাকার বিনিময়ে চাকরি বিক্রি হয়েছে, আর এই দুর্নীতির পুরো দায় তৃণমূল সরকারের। বিজেপি জানিয়েছে, তারা এই শিক্ষিত যুবকদের পাশে আছে এবং অপরাধীদের কড়া শাস্তি চায়।

পুলিশি নিরাপত্তা, তবু উত্তাল আসানসোল

di ofc obhijan 2

বিক্ষোভ ঘিরে প্রশাসনের কড়া নজরদারি ছিল। ভারি পুলিশ বাহিনী মোতায়েন ছিল যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে। তবু বিজেপি কর্মীদের বিশাল জমায়েত এবং স্লোগানে গোটা এলাকা উত্তপ্ত হয়ে ওঠে।
স্থানীয়দের মতে, এরকম বিক্ষোভ বহুদিন পরে দেখা গেল আসানসোলে।

বিজেপির হুঁশিয়ারি: “এখন শুরু, পরবর্তীতে রাজ্যজুড়ে মহাআন্দোলন”

বিজেপির পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে— যদি অবিলম্বে দোষীদের শাস্তি ও প্রকৃত প্রার্থীদের পুনর্বহাল না করা হয়, তাহলে রাজ্যজুড়ে আরও বৃহৎ আন্দোলন গড়ে তোলা হবে।

ghanty

Leave a comment