বরাকারে মডিফায়েড সাইলেন্সারের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের কড়া অভিযান

single balaji

বরাকার:
শব্দদূষণ ও ট্রাফিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে কড়া অবস্থান নিল বরাকার সাব-ট্রাফিক গার্ড। সোমবার বরাকার সাব-ট্রাফিক গার্ডের ইনচার্জ বিনয় নায়কএএসআই রবীন্দ্রনাথ লায়েক–এর নেতৃত্বে বেগুনিয়া চেকপোস্ট সংলগ্ন এলাকায় মডিফায়েড সাইলেন্সার বিরোধী বিশেষ চেকিং অভিযান চালানো হয়। এই অভিযানে একাধিক মোটরসাইকেল আরোহীর কাছ থেকে জরিমানা আদায় করা হয় এবং মডিফায়েড সাইলেন্সার খুলে বাজেয়াপ্ত করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, চিরকুন্ডা দিক থেকে আসা মোটরসাইকেলগুলিকে লক্ষ্য করেই এই বিশেষ অভিযান চালানো হয়। আধুনিক যন্ত্রের মাধ্যমে সাইলেন্সারের শব্দমাত্রা ও গঠন পরীক্ষা করা হয়। নিয়ম বহির্ভূত সাইলেন্সার পাওয়া গেলে সঙ্গে সঙ্গে তা খুলে নেওয়া হয় এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়।

রবিবার সন্ধ্যাতেও কুলটি কলেজ মোড়ে অভিযান

এর আগের দিন অর্থাৎ রবিবার সন্ধ্যায় কুলটি ট্রাফিক গার্ড পুলিশের পক্ষ থেকেও কুলটি কলেজ মোড়ে একই ধরনের চেকিং অভিযান চালানো হয়। ওই সময় সিভিক পুলিশ কর্মীরাও উপস্থিত ছিলেন, ফলে পুরো এলাকায় নজরদারি আরও জোরদার হয়।

ঝাড়খণ্ড দিক থেকে আসা চালকদের মধ্যে চাঞ্চল্য

এই টানা অভিযানের জেরে ঝাড়খণ্ড দিক থেকে আসা গাড়িচালকদের মধ্যে চরম চাঞ্চল্য সৃষ্টি হয়। একাধিক মোটরসাইকেল আরোহী দূর থেকে ট্রাফিক পুলিশের উপস্থিতি টের পেয়ে চিরকুন্ডার দিকে ফিরে যেতে দেখা যায়

প্রশাসনের বার্তা স্পষ্ট

ট্রাফিক পুলিশের বক্তব্য, মডিফায়েড সাইলেন্সার সম্পূর্ণ বেআইনি এবং তা শব্দদূষণের পাশাপাশি সাধারণ মানুষের জন্য ভীষণ অসুবিধার কারণ। ভবিষ্যতেও এই ধরনের কড়া অভিযান অব্যাহত থাকবে, এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ghanty

Leave a comment