আসানসোলে শ্রম দফতরের বড় সাফল্য, ৩ লক্ষ ৫০ হাজার শ্রমিক পেলেন সরকারি প্রকল্পের আওতা

single balaji

আসানসোল:
শ্রমিক কল্যাণে রাজ্য সরকারের বিভিন্ন উদ্যোগের সুফল ক্রমশ পৌঁছে যাচ্ছে সাধারণ মানুষের কাছে। শ্রম দফতরের আওতাধীন বিভিন্ন প্রকল্পে ইতিমধ্যেই ৩ লক্ষ ৫০ হাজারেরও বেশি শ্রমিক নিবন্ধিত হয়েছেন। এই গুরুত্বপূর্ণ সাফল্যকে সামনে রেখে বুধবার আসানসোল শ্রম দফতর প্রাঙ্গণে এক বিশেষ সচেতনতা কর্মসূচির আয়োজন করা হয়।

এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের শ্রম ও আইনমন্ত্রী মলয় ঘটক। তাঁর সঙ্গে মঞ্চে ছিলেন শ্রম দফতরের চেয়ারম্যান ও ডেপুটি চেয়ারম্যান, পশ্চিম বর্ধমান জেলার জেলাশাসক এস. পন্না বালাম, আসানসোল পুরনিগমের ডেপুটি মেয়র, একাধিক কাউন্সিলর এবং শ্রম দফতরের আধিকারিকরা।

অনুষ্ঠানে শ্রম দফতরের অধীনে পরিচালিত বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প—যেমন আর্থিক সহায়তা, চিকিৎসা সুবিধা, শিক্ষাবৃত্তি, দুর্ঘটনা বিমা ও পেনশন সংক্রান্ত সুবিধাগুলি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। শ্রমিকদের জানানো হয় কীভাবে সহজ প্রক্রিয়ায় এই প্রকল্পগুলির সুবিধা গ্রহণ করা যায় এবং কোন কোন নিয়ম মেনে চলা প্রয়োজন।

মন্ত্রী মলয় ঘটক তাঁর বক্তব্যে বলেন, রাজ্য সরকার শ্রমিকদের সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে বদ্ধপরিকর। প্রতিটি যোগ্য শ্রমিক যেন সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত না হন, সেই লক্ষ্যেই এ ধরনের সচেতনতা কর্মসূচির আয়োজন করা হচ্ছে।

অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রের শ্রমিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। শ্রমিকদের মধ্যে সরকারি প্রকল্প সম্পর্কে আগ্রহ ও সচেতনতা বাড়াতে এই ধরনের উদ্যোগ ভবিষ্যতেও জারি থাকবে বলে জানিয়েছে শ্রম দফতর।

ghanty

Leave a comment