পশ্চিমবঙ্গের অন্যান্য এলাকার মতোই আসানসোল দক্ষিণে রামনবমী উপলক্ষে বিশাল শোভাযাত্রা ও রাম পূজার আয়োজন করা হবে। এই তথ্য আসানসোল দক্ষিণের বিধায়ক ও বিজেপির রাজ্য নেত্রী অগ্নিমিত্রা পাল নিজেই জানিয়েছেন।
🔴 বামপন্থীদের ‘সম্প্রীতি’ র্যালির তীব্র সমালোচনা
বাম দলগুলোর ‘সম্প্রীতি’ র্যালির কড়া সমালোচনা করে অগ্নিমিত্রা পাল বলেন,
“ওরা ধর্ম ও হিন্দু দেব-দেবীদের বিরোধী! আসলে ওরা তৃণমূল কংগ্রেসের ‘বি টিম’ হয়ে গেছে। কিন্তু এখন বাংলার মানুষ তা খুব ভালো করেই বুঝতে পারছে।”
💥 পাথরপ্রতিমা বোমা বিস্ফোরণ নিয়ে বিস্ফোরক মন্তব্য
পশ্চিমবঙ্গের পাথরপ্রতিমায় ঘটে যাওয়া বোমা বিস্ফোরণ নিয়ে কড়া প্রতিক্রিয়া দিয়ে অগ্নিমিত্রা পাল বলেন,
“এটাই প্রথম ঘটনা নয়। এর আগেও নদীয়া, মেদিনীপুর সহ একাধিক জায়গায় এই ধরনের বিস্ফোরণ ঘটেছে। পুলিশ প্রশাসন কিছুই জানত না – এটা বিশ্বাস করা কঠিন!”
🔥 রামনবমীকে ঘিরে রাজনীতির পারদ চড়ছে!
বুধবার এক অনুষ্ঠানে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল স্পষ্ট জানান, আসানসোলে রামনবমীর শোভাযাত্রা জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হবে, আর কেউ যদি তা আটকানোর চেষ্টা করে, তবে তার যোগ্য জবাব দেওয়া হবে।










