ভয় পেয়ে পালিয়েছিল স্কুলপড়ুয়া আদিত্য, অবশেষে পরিবারের কোলে ফিরল

single balaji

আসানসোল: আসানসোলের মুর্গাসোল এলাকার ১৫ বছরের স্কুলপড়ুয়া আদিত্য ধনরাজ যিনি গতকাল থেকে নিখোঁজ ছিলেন, অবশেষে আজ সকালে বাড়ি ফিরে এসেছে। তার এই অদ্ভুত যাত্রার ঘটনা সকলকে হতবাক করেছে।

nagaland state lotteries dear

জানা গেছে, গতকাল আদিত্যর কাকা তাকে কিছু বিষয়ে বকাবকি করেন। ভয়ে এবং দুঃখে আদিত্য বাড়ি ছেড়ে পালিয়ে যায়। প্রথমে সে আসানসোল স্টেশন থেকে ট্রেনে করে আদ্রা, তারপর আদ্রা থেকে বাঁকুড়া, বাঁকুড়া থেকে মালদা পর্যন্ত ঘুরে অবশেষে আজ সকালে পুনরায় আসানসোলে ফিরে আসে।

তার ফিরে আসার খবর জানার পর পরিবারের সদস্যরা স্বস্তি পেয়েছেন। নিখোঁজ হওয়ার পর পুলিশের পাশাপাশি স্থানীয় সংবাদ মাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় তার সন্ধান চাওয়া হয়েছিল।

agarwal enterprise

আদিত্যর এই ঘরে ফেরা অনেক অভিভাবকদের কাছে একটি সতর্ক সংকেত হিসেবে এসেছে। বকুনি বা কঠোর শাসনের ফলে কিশোরদের মানসিক চাপ বাড়তে পারে এবং তারা এমন চরম সিদ্ধান্ত নিতে পারে।

স্থানীয় বাসিন্দারা এবং পুলিশ পরিবারকে ধৈর্যশীল হওয়ার পরামর্শ দিয়েছেন এবং কিশোরদের প্রতি যত্নশীল হওয়ার আহ্বান জানিয়েছেন।

ghanty

Leave a comment