জামুরিয়া (পশ্চিম বর্ধমান):
আজ জামুরিয়া ব্লক পঞ্চায়েত সমিতির অধীন বাহাদুরপুর গ্রামের একটি স্কুল প্রাঙ্গণে “প্লাস্টিক মুক্ত পরিবেশ” কর্মসূচির আওতায় এক বিশেষ সচেতনতামূলক শিবিরের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে পশ্চিম বর্ধমান জেলার জেলাশাসক এস. পোনাবালম উপস্থিত থেকে ছাত্র-ছাত্রীদের সঙ্গে পরিবেশ রক্ষা ও প্রকৃতিকে পরিবেশবান্ধব করার উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
প্লাস্টিক নয়, পাটের ব্যাগ ব্যবহারের বার্তা
জেলাশাসক জানান, প্লাস্টিক ব্যবহারের ফলে নানা ধরণের জটিল রোগ দেখা দিচ্ছে। তাই সাধারণ মানুষ ও ছাত্রছাত্রীদের পাট বা কাপড়ের ব্যাগ ব্যবহারে উৎসাহিত করা হচ্ছে। এই উপলক্ষে উপস্থিত সাধারণ মানুষের মধ্যে পৌধ রোপণ ও জুট ব্যাগ বিতরণ করা হয়।
নতুন বিডিও অফিসের ফিতে কেটে উদ্বোধন
এই অনুষ্ঠানে জেলাশাসক ও অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা একসঙ্গে নতুন বিডিও অফিসের উদ্বোধন করেন, যা জামুরিয়া উন্নয়ন ভবনে নির্মিত হয়েছে। উদ্বোধনের পর বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প ও কাজ নিয়ে কর্মকর্তাদের সঙ্গে বিশ্লেষণমূলক আলোচনা করেন জেলাশাসক।
উপস্থিত বিশিষ্টজনেরা
এই অনুষ্ঠানে জামুরিয়া ব্লকের বিডিও অরুণ আলোক বন্দ্যোপাধ্যায়, যুগ্ম বিডিও নাজিমুল হক, এসডিএম বিশ্বজিৎ ভট্টাচার্য, সভাধিপতি ইন্দিরা বাদ্যকার, কমিটির সদস্য অনিমেষ বন্দ্যোপাধ্যায়, উদীপ সিংহ, মুকুল বন্দ্যোপাধ্যায় সহ একাধিক প্রশাসনিক কর্মকর্তা ও জনসাধারণ উপস্থিত ছিলেন।










