ডাক্তার দিবসে আসানসোলে হৃদয়স্পর্শী কর্মসূচি প্রোগ্রেসিভ হেলথের!

single balaji

আসানসোল: জাতীয় চিকিৎসক দিবস উপলক্ষে মঙ্গলবার প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের পশ্চিম বর্ধমান জেলা শাখার পক্ষ থেকে দিনব্যাপী একাধিক মানবিক কর্মসূচির আয়োজন করা হয়।

সকালে আসানসোল জেলা হাসপাতালের শিশু বিভাগে পিএইচএ-র চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা রোগী শিশুদের হাতে ফলের প্যাকেট তুলে দিয়ে তাদের দ্রুত আরোগ্য কামনা করেন। শিশুদের মুখে হাসি ফোটাতে এই ক্ষুদ্র প্রচেষ্টা প্রশংসিত হয়।

দুপুরে মহান চিকিৎসক ও প্রাক্তন মুখ্যমন্ত্রী ডা. বিধান চন্দ্র রায়-এর মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদন করে তাঁকে শ্রদ্ধা জানানো হয়। তাঁর কর্মজীবনের অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত তুলে ধরে চিকিৎসকদের সেবা মানসিকতাকে সম্মান জানানো হয়।

এরপর এক সেমিনারের আয়োজন করা হয়, যেখানে বিশিষ্ট চিকিৎসক ডা. গৌতম মণ্ডল, ডা. উত্তম রায়, ডা. সৌরভ চট্টোপাধ্যায়, ডা. সঞ্জিত চট্টোপাধ্যায় এবং জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা. এস. এম. ইউনুস উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
তাঁরা চিকিৎসা ক্ষেত্রে আধুনিক চ্যালেঞ্জ, ডাক্তারদের সামাজিক দায়িত্ব এবং ভবিষ্যৎ স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

ডা. ইউনুস বলেন, “চিকিৎসা শুধুই পেশা নয়, এটি এক মহৎ মানবিক সেবা। আমরা যদি ডা. বিধান রায়ের আদর্শকে অনুসরণ করি, তাহলে স্বাস্থ্যব্যবস্থা আরও শক্তিশালী হবে।”

এই ধরনের অনুষ্ঠান শুধুমাত্র ডাক্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের মাধ্যম নয়, বরং সমাজে স্বাস্থ্যসচেতনতা ও মানবতার আলো ছড়িয়ে দেওয়ার এক বাস্তব প্রয়াস।

ghanty

Leave a comment