📍 পাণ্ডবেশ্বর/দুর্গাপুর –
দীর্ঘ প্রতীক্ষার অবসান। অবশেষে পাণ্ডবেশ্বর বিধানসভার দুর্গাপুর ফরিদপুর ব্লকের গোগলা থেকে গৌরবাজার পর্যন্ত ৭ কিমি দীর্ঘ রাস্তাটি নতুনভাবে নির্মাণের কাজ শুরু হলো।
৭ কোটি ৫৫ লক্ষ টাকার বরাদ্দে নির্মাণ কাজের শুভ সূচনা করলেন বিধায়ক নরেশ চন্দ্র বাউরি।
🌉 রাস্তাটি কেন এত গুরুত্বপূর্ণ?
এই রাস্তাটি শুধু স্থানীয় বাসিন্দাদের যোগাযোগের মাধ্যম নয়, বরং পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলার সংযোগকারী বাইপাস রুট। ফলে প্রতিদিন হাজার হাজার যানবাহন চলাচল করে এই পথে। দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল দশা নিয়ে অভিযোগের পাহাড় জমেছিল, কিন্তু কাজ হচ্ছিল না।
🚧 কেন এত বিলম্ব?
বিধায়ক জানান, “আমি নিজেও অত্যন্ত দুঃখিত এতদিন সময় লাগার জন্য। রাস্তার টেন্ডার প্রায় ১০ বার ডাকা হয়েছিল, কিন্তু কোনো সংস্থা দায়িত্ব নিতে চায়নি।
অবশেষে সমস্ত বাধা কাটিয়ে, আজ আমি এলাকাবাসীর স্বপ্নপূরণে প্রথম পদক্ষেপ নিলাম।”
🛣️ এলাকার মানুষ কী বলছেন?
রাস্তাটি শুরু হওয়ার খবরে এলাকায় উল্লাসের জোয়ার। স্থানীয় ব্যবসায়ী, কৃষক, পড়ুয়া, চাকরিপ্রার্থীরা বলছেন – “এই রাস্তা আমাদের প্রাণের রাস্তায় পরিণত হবে”।
উদ্বোধনের সময় নারকেল ফাটিয়ে, মঙ্গল কামনায় শুরু হয় কাজ। উপস্থিত ছিলেন স্থানীয় পঞ্চায়েত সদস্য, নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ।













