আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের দপ্তরে জমা পড়ল এক চাঞ্চল্যকর অভিযোগপত্র। ওয়াহিদা খাতুন-র তরফে করা এই অভিযোগে উঠে এসেছে ভয়াবহ পারিবারিক হুমকি ও ষড়যন্ত্রের অভিযোগ।
অভিযোগে মূল অভিযুক্ত:
- এনথেসান সাহাব
- মোঃ ইকবাল আনসারী
ঠিকানা: শ্রীপুর নং ২, জামুড়িয়া থানা
ওয়াহিদা খাতুন অভিযোগ করেছেন, তাঁর সতীন ও সৎপুত্রের সঙ্গে সম্পর্ক কখনওই স্বাভাবিক ছিল না। অভিযুক্ত খুশবু তাঁকে ও তাঁর সন্তানদের একাধিকবার শারীরিক হেনস্থা ও প্রাণনাশের হুমকি দিয়েছে। এমনকি ১৭ মে ২০২৫ তারিখে ফোন করে বলে:
“তুমি সতীন, তোকে কখনও মা বলে ডাকব না। তোর বাচ্চাদের মেরে ফেলব। তোর স্বামীকে মেরে ফেলে তার ভাগ নেব। তোকে ধর্ষণ মামলায় ফাঁসাব।”
অভিযোগকারিণীর দাবি, অভিযুক্ত খুশবু ও ইকবাল আনসারী স্থানীয় কিছু রাজনৈতিক নেতার সঙ্গে যোগাযোগ রেখে মিথ্যে মামলায় ফাঁসানোর হুমকি দিচ্ছে। খুশবু নাকি ইতিপূর্বে দুই স্কুল পড়ুয়া ছেলের নামে মিথ্যা ধর্ষণ মামলা দায়ের করেছে।
এছাড়াও, অভিযোগে রয়েছে যে অভিযুক্তরা তাঁকে বাড়ি থেকে তাড়ানোর চেষ্টা করছে এবং স্বামীর সম্পত্তির ভাগ না পেলে আরও ভয়ানক পদক্ষেপ করবে বলে হুমকি দিয়েছে।
ওয়াহিদা খাতুন দাবি করেন, তাঁর স্বামী ও সন্তানদের জীবন এখন বিপন্ন। তিনি পুলিশ কমিশনারের কাছে অনুরোধ করেছেন যেন বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হয় ও তাঁর পরিবারকে সুরক্ষা প্রদান করা হয়।
- অভিযোগপত্রটি অফিস অফ দ্য কমিশনার অফ পুলিশ, আসানসোল-দুর্গাপুর-এ ১৯/০৫/২০২৫ তারিখে জমা দেওয়া হয়।
- অভিযোগপত্রে প্রাপ্ত স্বাক্ষর ও নম্বর: ওয়াহিদা খাতুন, মোবাইল – ৮২৮৮৮৮৮৬৫৩
#AsansolNews #JamuriaThreatCase #FalseCaseConspiracy #BengalNews #FamilyDispute #PoliceComplaint #StepFamilyThreats #ViolenceAgainstWomen













