আসানসোল/দিল্লি/কলকাতা:
ভারতীয় সাংবাদিকতা, ভাষাচর্চা ও শ্রমিক আন্দোলনের এক উজ্জ্বল নাম রাজেন্দ্র বিজয় কুমার সিং ভাটি ওরফে রাজেন্দ্র ভাইয়া-র আকস্মিক প্রয়াণে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তিনি শুধু একজন প্রথিতযশা সাংবাদিকই নন, ছিলেন হিন্দি, ইংরেজি, বাংলা ও উর্দু ভাষায় পারদর্শী, একাধারে শিক্ষক, সংগঠক ও সমাজসেবক।
‘ইন্ডাস্ট্রিয়াল অর্গান’ নামে একটি সাপ্তাহিক হিন্দি পত্রিকায় সাংবাদিকতা জীবন শুরু করে, তিনি অনেক নবীন সাংবাদিকের গুরু ও পথপ্রদর্শক হয়ে উঠেছিলেন। তার সঙ্গে সাংবাদিকতা শেখার স্মৃতি আজ অনেকের চোখে জল এনে দিয়েছে।
রাজেন্দ্র ভাইয়া শুধু সাংবাদিকতাই করেননি, তিনি যুক্ত ছিলেন ‘রাষ্ট্রীয় সঞ্জয় মঞ্চ’ ও বহু শ্রমিক সংগঠনের সঙ্গে। শ্রমজীবী মানুষের অধিকার, তাঁদের সংগ্রাম এবং সমাজে অবদানের কথা বারবার তুলে ধরেছেন তিনি নিজের লেখায় এবং আন্দোলনে।
তার প্রয়াণে সাংবাদিক মহল থেকে শ্রমিক সংগঠন পর্যন্ত—সবখানে শোকের ছায়া।
ঈশ্বর তাঁর আত্মাকে শান্তি দিন। ওম শান্তি 🙏🙏













