আসানসোলে বিয়ে বাড়ি থেকে রণক্ষেত্র! ইট, লাঠি, ধারালো অস্ত্র নিয়ে হামলা

single balaji

আসানসোল: আসানসোলের 39 নম্বর ওয়ার্ডে শনিবার রাতে একটি বিয়ে বাড়িকে কেন্দ্র করে শুরু হওয়া বচসা মুহূর্তে বড় রকমের সংঘর্ষে পরিণত হয়। গন্ডগোলের জেরে এলাকায় চরম উত্তেজনা ছড়ায়। ইতিমধ্যেই পুলিশ তিনজনকে আটক করেছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিয়ে বাড়িতে উপস্থিত বাচ্চাদের মধ্যে প্রথমে হালকা বচসা শুরু হয়। যদিও প্রাথমিকভাবে বিষয়টি মিটে যায়, কিন্তু পরে এক পক্ষের কিছু লোকজন অপর পক্ষের বাড়িঘরে ইট-পাটকেল ও লাঠি নিয়ে হামলা চালায় বলে অভিযোগ।

স্থানীয় বাসিন্দা হাকিম দাস জানান, কিছু সমাজবিরোধী যুবক ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় এবং বাইক ভাঙচুর করে। তাঁর দাবি, ওই দুষ্কৃতীরা এলাকার শান্তি নষ্ট করার চেষ্টা করছে এবং প্রতিবাদ করায় তাদের উপর হামলা হয়েছে।

খবর পেয়ে আসানসোল দক্ষিণ থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তিনজনকে আটক করা হয়েছে এবং বাকিদের শনাক্ত করার চেষ্টা চলছে।

হাকিম দাস জানিয়েছেন, পুলিশের কাছে লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে এবং তিনি প্রশাসনের কাছে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও কড়া শাস্তির দাবি করেছেন।

এলাকায় বর্তমানে টহলদারি জোরদার করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, “শান্তিশৃঙ্খলা রক্ষার জন্য কড়া নজরদারি চলছে, আর কাউকে ছাড় দেওয়া হবে না।”

ghanty

Leave a comment