দুর্গাপুরে গৃহবধূর রহস্যমৃত্যু ঘিরে উত্তেজনা, আটক স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যরা

single balaji

📍 পাড়দহি, নিউ টাউনশিপ থানার অধীন, দুর্গাপুর:
আরও এক মর্মান্তিক পরিণতি এক গৃহবধূর জীবনের। দুর্গাপুরের পাড়দহি এলাকায় রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে ২৮ বছর বয়সী মায়া ঘোষের। অভিযোগ, স্বামী সুশোভন মাইতি এবং তাঁর বাবা-মা মিলে নিয়মিত শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন মায়ার উপর। বুধবার দুপুরে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে এলাকাজুড়ে সৃষ্টি হয় প্রবল উত্তেজনার।

👥 ঘটনার বিশদ:
দু’বছর আগে দুর্গাপুরের কমলপুরের বাসিন্দা মায়ার সঙ্গে বিয়ে হয় সুশোভনের। অভিযোগ, বিয়ের পর থেকেই মায়া শ্বশুরবাড়িতে নির্যাতনের শিকার হন।
বুধবার দুপুরে ফোন করে জানানো হয়, “মায়া গলায় দড়ি দিয়েছে।” পরবর্তীতে তাঁর বাবার বাড়ির লোকেরা এসে দেখেন, দেহ ঝুলন্ত অবস্থায় রয়েছে এবং পুলিশ নামাচ্ছে। ক্ষোভে ফেটে পড়ে তারা, শুরু হয় বিক্ষোভ ও ভাঙচুর।

🛑 পুলিশ ও কমব্যাট ফোর্স মোতায়েন:
ঘটনাস্থলে পৌঁছায় নিউ টাউনশিপ থানার বিশাল পুলিশবাহিনী। পরিস্থিতি সামাল দিতে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কমব্যাট ফোর্স মোতায়েন করা হয়।

💬 গৃহবধূর বোন প্রতিমা ঘোষ বলেন:
“আমার দিদির ওপর বহুদিন ধরে শারীরিক নির্যাতন চলতো। আজ সকালে ওকে মারধর করে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দিয়েছে ওরা। আমরা কঠোর শাস্তি চাই।”

🧾 দীর্ঘ দু’ঘণ্টার বিক্ষোভ শেষে:
পুলিশের আশ্বাসে বিক্ষোভ উঠে যায়। তারপর মায়ার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালে। ইতিমধ্যেই তাঁর স্বামী, শ্বশুর ও শাশুড়িকে আটক করেছে পুলিশ।

ghanty

Leave a comment