📍 আসানসোল স্টেশন রোডে হাজারো মানুষের ভিড়, তাপদাহে শীতলতার ছোঁয়া
আসানসোল:বুম্বা মুখার্জির জন্মদিন উপলক্ষে আজ আসানসোল স্টেশন রোড ১৩ নম্বর মোড়ে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমী সামাজিক কর্মসূচি। অসহায় ও পথবাসীদের জন্য আয়োজন করা হয় ‘সরবত ও ছাতা বিতরণ শিবির’ এবং সন্ধ্যায় ‘লঙ্গর/খাবার বিতরণ শিবির’।
🌞 সকাল ১১টায়:
প্রচণ্ড দাবদাহ থেকে রেহাই দিতে শত শত মানুষের হাতে তুলে দেওয়া হয় ঠান্ডা সর্বত, জুস ও পানীয়, সঙ্গে বিতরণ করা হয় ছাতা, যাতে রোদের কষ্ট কিছুটা হলেও লাঘব হয়।
🍛 সন্ধ্যা ৬টায়:
অনুষ্ঠানের দ্বিতীয় ভাগে অনুষ্ঠিত হয় লাঙ্গার/খাবার বিতরণ শিবির, যেখানে শতাধিক মানুষ পেট ভরে আহার করেন। খাবারের তালিকায় ছিল ভাত, ডাল, সবজি ও মিষ্টি।
🎤 আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে:
“আমাদের চেয়ারম্যান বুম্বা মুখার্জির জন্মদিনে আমরা শুধু কেক কেটে উদযাপন করতে চাইনি, সমাজের প্রান্তিক মানুষদের মুখে হাসি ফোটানোই ছিল আমাদের মূল উদ্দেশ্য। তীব্র গরমে একটু ছায়া আর ঠান্ডা পানীয়ই সবচেয়ে বড় উপহার।”
📸 এলাকা জুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ, ছোট থেকে বড়—সবাই অংশ নেন এই মহৎ কর্মসূচিতে।













