সঞ্জয় সিনহা: শহীদদের প্রতি প্রকৃত শ্রদ্ধাঞ্জলি ‘অপারেশন সিন্দুর’

single balaji

নয়াদিল্লি:
সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর ‘অপারেশন সিন্দুর’ সফলভাবে পরিচালিত হওয়ায় IEHRSC (International Equitable Human Rights Social Council)-এর আন্তর্জাতিক চেয়ারম্যান এবং বিশিষ্ট মিডিয়া পার্সোনালিটি সঞ্জয় সিনহা গভীর সন্তোষ প্রকাশ করেছেন। তিনি এটিকে সন্ত্রাসে প্রশ্রয়দানকারী পাকিস্তানের মুখে কষিয়ে দেওয়া কষাঘাত বলে বর্ণনা করেছেন।

📢 “সন্ত্রাসবাদে পুষ্ট পাকিস্তানকে উচিত শিক্ষা দিয়েছে ভারত” – সঞ্জয় সিনহা

“পাকিস্তান বছরের পর বছর সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষকতা করে এসেছে, আর বাইরের দুনিয়ার সামনে মিথ্যা অভিনয় করে এসেছে। ভারতীয় সেনাবাহিনী এবার জবাব দিয়েছে, তাও ওদের মাটিতে ঢুকে।”

  • সঞ্জয় সিনহা বলেন,

ভারতীয় বায়ুসেনা পাকিস্তানের অভ্যন্তরে ঢুকে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে। এটা শুধু একটি সামরিক অভিযান নয়, এটা একাধিক শহীদের আত্মত্যাগের প্রতি সন্মান।”

  • তিনি বলেন,

পাহেলগাম হামলায় শহীদদের পরিবারের প্রতি ন্যায়বিচার পাওয়ার পথে এটি একটি ঐতিহাসিক পদক্ষেপ। যারা সন্ত্রাসীদের হাতে প্রাণ হারিয়েছেন, তাদের উদ্দেশ্যে এটা প্রকৃত শ্রদ্ধাঞ্জলি।”

🔥 ‘অপারেশন সিন্দুর’ – সন্ত্রাসবাদীদের কাঁপিয়ে দেওয়া এক সঠিক পদক্ষেপ

  • পাকিস্তানে ৯টি জঙ্গি ঘাঁটি ধ্বংস
  • জইশ-ই-মোহাম্মদ, লস্কর-এ-তইবা, ও হিজবুল মুজাহিদিন-কে বড় ধাক্কা
  • ৯০০-রও বেশি সন্ত্রাসবাদীর উপর লক্ষ্যভেদ
  • মাসুদ আজহার-এর ১৪ আত্মীয় নিহত, রউফ আসগর গুরুতর আহত

🙏 “এটা যুদ্ধ নয়, এটা শহীদদের জন্য ন্যায়”

সঞ্জয় সিনহা বলেন,

“এই অপারেশন দেখিয়ে দিয়েছে, ভারত সন্ত্রাসকে কোনও দিন সহ্য করবে না। এখন সময় এসেছে, প্রত্যেক সন্ত্রাসীর বিচার নিশ্চিত করার।

ghanty

Leave a comment