নিয়ামতপুর নিউ রোডে মৃত্যু ফাঁদ! দ্রুত কাজের আশ্বাস কাউন্সিলরের

single balaji

📍 আসানসোল, নিয়ামতপুর (পশ্চিম বর্ধমান):
রাজ্য ও আন্তঃরাজ্য যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ সড়কপথ ‘নিয়ামতপুর নিউ রোড’ এখন মৃত্যু ফাঁদে পরিণত! দীর্ঘদিন ধরে এই রাস্তাটি বেহাল অবস্থায় পড়ে রয়েছে। রাস্তার উপর গভীর গর্ত, জমা জল ও বড় বড় পাথর যেন রোজকার দুর্ঘটনার আমন্ত্রণপত্র হয়ে উঠেছে। এতে শুধু গাড়িচালকরাই নন, সাধারণ পথচারীরাও পড়ছেন বিপদের মুখে।

🛣️ বাঁকুড়া, পুরুলিয়া থেকে ঝাড়খণ্ড-বিহার — এই রাস্তাই প্রধান ভরসা

এই রাস্তা পশ্চিম বর্ধমান, বাঁকুড়া ও পুরুলিয়া জেলার মধ্যে যোগাযোগের মূল মাধ্যম, এমনকি ঝাড়খণ্ড ও বিহার রাজ্যের সাথেও সংযোগ স্থাপন করে। অথচ এত গুরুত্বপূর্ণ সড়কপথ আজও সংস্কারের আলো দেখেনি।

📢 “PWD ও মেয়রকে জানিয়েছি, দ্রুত কাজ হবে” — কাউন্সিলর বাদল পুইতন্ডি

আজ দুপুর ১২টা নাগাদ সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্থানীয় তৃণমূল কাউন্সিলর বাদল পুইতন্ডি বলেন,

রাস্তাটি নিয়ে আমরা উদ্বিগ্ন। ইতিমধ্যে PWD এবং আসানসোল পৌর নিগমের মাননীয় মেয়র বিধান উপাধ্যায়ের কাছে চিঠি দেওয়া হয়েছে। খুব শীঘ্রই কাজ শুরু হবে।

তিনি আরও বলেন,

“জনগণের যাতায়াতের সমস্যা নিয়ে দল চুপ করে নেই। আমাদের লক্ষ্য, দ্রুত সমাধান।”

📸 স্থানীয়দের ক্ষোভ: রাস্তার গর্তে পড়ে প্রতিদিন দুর্ঘটনা, সময়মতো অ্যাম্বুলেন্স আসতে পারে না

স্থানীয়দের অভিযোগ, গর্তে পড়ে একের পর এক বাইক দুর্ঘটনার শিকার হচ্ছে। এমনকি রাস্তায় অ্যাম্বুলেন্স সময়মতো পৌঁছাতে পারছে না। রোগী মৃত্যুও হয়েছে বলে দাবি করেন অনেকে।

ghanty

Leave a comment