📍 বাঁকুড়া, কোতুলপুর:
“রাজনীতিতে ফুলস্টপ বলে কিছু হয় না“—এই বক্তব্যে নতুন করে চর্চায় বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। বিজেপির প্রবীণ নেতা দিলীপ ঘোষকে ঘিরে চলা জল্পনার মাঝেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সৌমিত্র খাঁর এই মন্তব্য জোরালো বার্তা দিচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক মহল।
শনিবার তিনি এসেছিলেন মাধ্যমিকে রাজ্যে তৃতীয় স্থানাধিকারী ও মেয়েদের মধ্যে প্রথম হওয়া ঈশাণী চক্রবর্ত্তীকে শুভেচ্ছা জানাতে। ঈশানীর বাড়িতে শুভেচ্ছা জানিয়ে দীর্ঘক্ষণ তার সঙ্গে সময় কাটান তিনি।
🗣️ “দলের স্বার্থেই কাজ করে যাব” – দলের প্রতি আস্থার বার্তা
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে সৌমিত্র জানান—
“নরেন্দ্র মোদি ও অমিত শাহের দূরদর্শিতা দেখেই আমি বিজেপিতে এসেছি। পদ্মফুল আমার হৃদয়ে, মোদি-শাহই আমার নেতা।”
তিনি আরও বলেন, তিনি বহুদিন ধরেই রাজনীতিতে আছেন এবং সবসময় পজিটিভ মানসিকতা নিয়ে কাজ করে চলেছেন।
🎓 ঈশাণীকে শুভেচ্ছা, ছাত্রছাত্রীদের পাশে সৌমিত্র খাঁ
কোতুলপুর সরোজবাসিনী উচ্চ বিদ্যালয়ের ঈশাণী এবার রাজ্যে মেয়েদের মধ্যে প্রথম ও সামগ্রিকভাবে তৃতীয় স্থান পেয়ে বাঁকুড়ার গর্ব হয়ে উঠেছে। সৌমিত্র খাঁ ঈশানীর সাফল্যে খুশি হয়ে জানান,
“এইরকম মেধাবীরা দেশের ভবিষ্যৎ। আমরা গর্বিত।”
সৌমিত্রের সঙ্গে ছিলেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি সুজিত অগস্তী এবং দলের অন্যান্য নেতারা।













