কলকাতা: কলকাতা পৌরসংস্থা (KMC) শহরের সমস্ত ছাদে থাকা রেস্তোরাঁ ও বাণিজ্যিক স্থাপনার উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছে। ভবন বিধি Rule 117/4 অনুযায়ী ছাদের ব্যবহার শুধুমাত্র কমন অ্যাকসেস হিসেবে নির্ধারিত — তা কোনওভাবেই বিভক্ত করে বা ব্যবসার জন্য ব্যবহার করা যাবে না।
মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, যারা নির্দেশ অমান্য করবে, তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে। ইতিমধ্যেই ম্যাগমা হাউস-সহ একাধিক স্থানে নোটিশ জারি করা হয়েছে।
🔥 স্টিফেন কোর্ট ট্র্যাজেডির স্মৃতি টেনে কড়া হুঁশিয়ারি
স্টিফেন কোর্ট অগ্নিকাণ্ডে প্রাণহানির দৃষ্টান্ত টেনে মেয়র বলেন,
“ছাদ বিক্রি করা, সিঁড়ি ঘর ভাড়া দেওয়া চলবে না। বেআইনি কাঠামো আর বরদাস্ত করা হবে না।”
তিনি আরও বলেন, “শুধু প্রশাসনকে দোষ দিয়ে চলবে না, নাগরিকদেরও দায়িত্ব নিতে হবে।”
🕵️♀️ ১৫ দিনের মধ্যে সেফটি অডিট রিপোর্ট দেবে উচ্চ পর্যায়ের কমিটি
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে গঠিত উচ্চপর্যায়ের কমিটি সোমবার ও মঙ্গলবার বৈঠক করে ১৫ দিনের মধ্যে রিপোর্ট জমা দেবে। সমস্ত বিভাগকে নিয়ে তৈরি এই কমিটি শহরের বেআইনি রেস্তোরাঁ, গুদাম ও ধর্মশালার ব্যবহার খতিয়ে দেখবে।
⚠️ বেআইনি গুদাম, ধর্মশালায় ব্যবসা চললে কঠিন পদক্ষেপ!
KMC জানিয়েছে, বেআইনি গুদাম বা ধর্মশালার ভিতরে বাণিজ্যিক ব্যবহারে আইনি ব্যবস্থা নেওয়া হবে। সমস্ত থানাকে এর জন্য তালিকা প্রস্তুতের নির্দেশ দেওয়া হয়েছে।













