আসানসোলে ওয়াকফ বিলের প্রতিবাদ মিছিল ঘিরে ‘পাকিস্তান জিন্দাবাদ’ বিতর্ক! বিজেপির বিক্ষোভ, পাল্টা অভিযোগ

single balaji

আসানসোল: ওয়াকফ বিলের বিরুদ্ধে আয়োজিত মিছিল ঘিরে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক। অভিযোগ উঠেছে, ওই মিছিল থেকেই ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দেওয়া হয়েছে। বিজেপি রাজ্য কমিটির সদস্য কৃষ্ণেন্দু মুখার্জী সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও প্রকাশ্যে আনতেই শহরে উত্তেজনা ছড়িয়ে পড়ে

শুক্রবার, এই ঘটনার প্রতিবাদে আসানসোল উত্তর থানায় বিজেপি ব্যাপক বিক্ষোভ দেখায়। থানা চত্বরে মুল গেট বন্ধ করে চলে স্লোগান-বিক্ষোভ। বিজেপির দাবি—

“দেশবিরোধী স্লোগান যারা তুলেছে, তাদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। প্রশাসন যদি ব্যবস্থা না নেয়, তাহলে বৃহত্তর আন্দোলন গড়বে বিজেপি।”

থানায় অভিযোগ, পাল্টা থানায় অভিযোগ

ঘটনায় কৃষ্ণেন্দু মুখার্জী পুলিশ কমিশনারকে ই-মেল মারফত অভিযোগ জানিয়েছেন। তবে তাহফ্ফুজ ওয়াকফ কমিটি এই অভিযোগ মানতে নারাজ। তাদের পাল্টা দাবি—

“আমরা ‘সংবিধান জিন্দাবাদ’ বলেছি, পাকিস্তান নয়। এটা বিজেপির মিথ্যা প্রচার। যারা অপপ্রচার চালাচ্ছে, তাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নিতে দক্ষিণ থানায় অভিযোগ করেছি।”

তাহফ্ফুজ কমিটির পক্ষ থেকে কৃষ্ণেন্দু মুখার্জী সহ কয়েকজন বিজেপি নেতার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে আসানসোল দক্ষিণ থানায়।

ভিডিও ঘিরে ধোঁয়াশা, তদন্তে প্রশাসন

সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিও সত্যি না কি ভুয়ো, তা নিয়ে সাধারণ মানুষও বিভ্রান্ত। প্রশাসন এখনও কোনও অফিসিয়াল বিবৃতি দেয়নি। তবে তদন্ত শুরু হয়েছে বলে সূত্রের খবর

ghanty

Leave a comment