আসানসোল: শহরের বুকে “পাকিস্তান জিন্দাবাদ” স্লোগান উঠতেই ছড়াল উত্তেজনা। ঘটনার তীব্র প্রতিবাদে আসানসোল উত্তর থানা ঘেরাও করে বিজেপি কর্মীরা থানার গেট বন্ধ করে দেন ও প্রশাসনের বিরুদ্ধে স্লোগান তোলেন।
এই প্রতিবাদে নেতৃত্ব দেন যুব বিজেপি নেতা অরিজিৎ রায়। তিনি অভিযোগ তোলেন,
“যারা পাকিস্তানের সমর্থনে স্লোগান দিয়েছে, তাদের পুলিশ প্রশ্রয় দিচ্ছে। ২৪ ঘণ্টা কেটে গেলেও এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। আজ সন্ধ্যার মধ্যে ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলন হবে, আসানসোল জ্বলবে।”
🔥 অরিজিৎ রায়ের হুঁশিয়ারিতে উত্তপ্ত পরিস্থিতি
অরিজিৎ রায়ের এই তীব্র মন্তব্যে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। তিনি প্রশাসনের অবহেলা ও নিষ্ক্রিয়তার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বলেন, “দেশবিরোধী কার্যকলাপ বিজেপি কোনওভাবেই বরদাস্ত করবে না।”
থানার চারপাশে কড়া নিরাপত্তা
ঘটনার পর থানার আশপাশে নিরাপত্তা বাড়ানো হয়েছে। পুলিশের তরফে এখনো পর্যন্ত কোনও সরকারি বিবৃতি দেওয়া হয়নি, তবে গোটা এলাকা ঘিরে টানটান উত্তেজনা বিরাজ করছে।
সাধারণ মানুষও উদ্বিগ্ন
স্থানীয় বাসিন্দারা এই ঘটনায় আতঙ্কিত এবং তারা প্রশাসনের কাছে তৎক্ষণাৎ গ্রেফতার ও কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন।










