‘ক্ষুদ্র সুইজারল্যান্ড’ পাহেলগামে রক্তের বন্যা! ভারত-পাকিস্তান মুখোমুখি সংঘর্ষের আশঙ্কা বাড়ছে
কাশ্মীরের অনন্তনাগ জেলার পর্যটন কেন্দ্র পহেলগামে লস্কর-ই-তৈয়বার ছায়া সংগঠন ‘রেজিস্ট্যান্স ফ্রন্ট’-এর সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটকের মৃত্যু ভারতজুড়ে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে। নিহতদের মধ্যে ২৫ জন ভারতীয় ও একজন নেপালি নাগরিক। এই ঘটনার জেরে ভারত-পাকিস্তান সম্পর্ক চরম উত্তপ্ত হয়ে উঠেছে।
🔥 ভারতের পাল্টা আঘাত:
বুধবার নয়াদিল্লি ১৯৬০ সালের সিন্ধু পানি চুক্তি স্থগিত করার পাশাপাশি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক কমানোর ঘোষণা দেয়। এর জবাবে পাকিস্তান হুঁশিয়ারি দিয়ে বলেছে, চুক্তির অধীনে নির্ধারিত জলপ্রবাহে হস্তক্ষেপকে তারা “যুদ্ধের পদক্ষেপ” হিসেবে বিবেচনা করবে।
🎙️ মোদীর কড়া বার্তা:
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন,
“সন্ত্রাসের সঙ্গে যুক্ত প্রত্যেককে খুঁজে বের করে উপযুক্ত শাস্তি দেওয়া হবে। তাদের পৃথিবীর শেষ কোণ থেকেও টেনে আনা হবে।”
🔴 দিল্লিতে হাইকমিশনের বাইরে বিক্ষোভ:
ঘটনার জেরে দিল্লির চাণক্যপুরীতে পাকিস্তান হাইকমিশনের বাইরে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে। ভবনের বাইরে পুলিশ ও বিশাল জনতা মুখোমুখি, উত্তেজনা চরমে।
🚫 ডিজিটাল পদক্ষেপ:
আজ সকালে ভারত সরকার পাকিস্তানের অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট ব্লক করে দিয়েছে। সাইবার নিরাপত্তার অজুহাতে কূটনৈতিক সম্পর্ক আরও তলানিতে গিয়ে ঠেকেছে।
📞 জরুরি যোগাযোগ নম্বর:
- শ্রীনগর নিয়ন্ত্রণ কক্ষ: 0194-2457543 / 2483651 / 7006058623
- অনন্তনাগ পুলিশ কন্ট্রোল রুম: 9596777669 / 01932-225870 / WhatsApp: 9419051940
- জম্মু-কাশ্মীর ট্যুরিজম হেল্পলাইন: 8899931010 / 8899941010 / 9906663868 / 9906906115










