কেন্দ্রের বিরুদ্ধে গর্জে উঠলো কংগ্রেস, আসানসোলে উত্তেজনা চরমে

single balaji

আসানসোল, পশ্চিমবঙ্গ: হরলাদ মামলায় কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর বিরুদ্ধে চার্জশিট ও নোটিস জারির প্রতিবাদে বৃহস্পতিবার আসানসোলের রাজপথে তীব্র বিক্ষোভ দেখালো কংগ্রেস।
জিটি রোড ধরে মিছিল করে হাটন রোড মোড় অবরোধ করেন কংগ্রেস কর্মীরা। কয়েক ঘণ্টা ধরে যানজটে অচল হয়ে পড়ে আসানসোলের গুরুত্বপূর্ণ রাস্তাগুলি।

🔥 “রাজনৈতিক প্রতিহিংসা চলছে, চুপ করে থাকব না” — শাহ আলম

কংগ্রেস নেতা শাহ আলমপ্রশ্নজিৎ পইতুন্ডি কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করে বলেন—

“সিবিআই-ইডি-র মতো কেন্দ্রীয় সংস্থাগুলিকে রাজনৈতিক হাতিয়ার বানানো হয়েছে। কংগ্রেসকে কোণঠাসা করতে ভুয়ো মামলা রচনা করছে মোদি সরকার।”

তাঁরা আরও জানান, কংগ্রেস কখনোই এই রাজনৈতিক চাপে মাথা নত করবে না এবং সর্বত্র আন্দোলন চলবে।

🚨 পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে, যানচলাচল স্বাভাবিক হয়

বিক্ষোভের জেরে বেশ কিছু সময় যানজট তৈরি হলেও পরে পুলিশ এসে বিক্ষোভ নিয়ন্ত্রণে আনে এবং ধীরে ধীরে যানচলাচল স্বাভাবিক হয়।

🧨 আসানসোলে কংগ্রেসের প্রতিবাদে রাজ্য রাজনীতিতে উত্তেজনা ছড়াল

এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, লোকসভা নির্বাচনকে সামনে রেখে কংগ্রেস এখন আরও আক্রমণাত্মক হচ্ছে এবং রাজ্যের বিভিন্ন প্রান্তে এমন প্রতিবাদ আরও বাড়তে পারে।

ghanty

Leave a comment